ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক : ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তিনি আগেও একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত বুধবার এ আদেশ দেন।

এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরার পথে শনিরআখড়ায় গুলিতে নিহত হন জান্নাতুল ফেরদৌস। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসের ভাই মামুনুর রশীদ যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিন বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবেদন করে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে।

পরে সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সোলাইমান সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, মনিরুল ইসলাম, আ স ম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular