ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসামরিক বাহিনীতে যোগ দিলেন ডেনমার্কের রাজকুমারী ইসাবেলা

সামরিক বাহিনীতে যোগ দিলেন ডেনমার্কের রাজকুমারী ইসাবেলা

আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের রাজপরিবারের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছেন রাজকুমারী ইসাবেলা। ডেনিশ রাজপরিবারের প্রথম নারী সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে সামরিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন।

একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনী থেকে দেওয়া নির্ধারিত মাসিক বেতন বা ভাতা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।

ডেনমার্কের রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ১৭ বছর বয়সী রাজকুমারী ইসাবেলা দেশটির গার্ড হাউস রেজিমেন্টে চার মাসের মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণে অংশ নিয়েছেন। ডেনমার্কের যুবরাজ ও রাজকুমারীদের সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা অর্জনের দীর্ঘদিনের যে ঐতিহ্য রয়েছে, তিনি সেই পথেই হাঁটছেন।

অন্যান্য রিক্রুটদের মতো রাজকুমারী ইসাবেলাও প্রশিক্ষণ চলাকালীন সাধারণ সেনাসদস্যদের আবাসন ও সামরিক শিষ্টাচার মেনে চলবেন। 

ডেনমার্কের রানি মারগ্রেথের নাতনি ও রাজা ১০ম ফ্রেডেরিকের কন্যা রাজকুমারী ইসাবেলার এই পদক্ষেপকে দেশটির সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত প্রশংসনীয় সিদ্ধান্ত বলে আখ্যা দেওয়া হচ্ছে।

ডেনিশ সামরিক বাহিনীতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও রাজপরিবারের দায়িত্ববোধ প্রদর্শনে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular