অর্থনীতি ডেস্ক; চলতি আগস্টের প্রথম ৫ দিনে দেশে ৬০ কোটি ২০ লাখ (৬০২ মিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৩ হাজার ৪৪০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ৫ দিনে দেশে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৪ ও ৫ আগস্টেই দেশে ১৯৬ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের আগস্টের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৮ মিলিয়ন ডলার। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।
জুলাই মাসে প্রবাসীর আয় এসেছে প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।




