ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া : মির্জা ফখরুল

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ আগস্ট) সকালে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির কারিগর। তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে রয়েছেন। দীর্ঘ লড়াইয়ে বিএনপি যেভাবে একটি সম্পূর্ণ দল হয়ে উঠেছে, তার প্রধান কারিগর ছিলেন তিনি। তার আর্দশকে ধারণ করে, তার আত্মার মাগফেরাত কামনা করছি।

দল ক্ষমতায় বলে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্টায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো নত হননি। নেত্রীর ত্যাগ ও আপসহীনতার কারণে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসেছে। খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে।

গয়েস্বর চন্দ্র রায় বলেন, নেত্রীর নেতৃত্ব নিয়ে আমরা গর্ব করি। তার দূরদর্ষী নেতৃত্ব দেশে বিরল। গণতান্ত্রিক লড়াইয়ে তিনিই একমাত্র আাদর্শ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular