ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডতৃতীয় লিঙ্গ ও ট্রান্সজেন্ডার বিষয়ে বক্তব্যে শব্দ সংশোধন করলেন শিক্ষামন্ত্রী

তৃতীয় লিঙ্গ ও ট্রান্সজেন্ডার বিষয়ে বক্তব্যে শব্দ সংশোধন করলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল বুধবার (২৮ অক্টোবর)। সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তার বক্তব্যে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেন। এই শব্দের ব্যবহার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে মন্ত্রী দাবি করেছেন তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে তিনি ট্রান্সজেন্ডার শব্দটি ব্যবহার করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনেকে অনেকভাবে ব্যখ্যা করছেন। এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বক্তব্যের শব্দের সংশোধন ও প্রেক্ষাপট স্পষ্ট করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রসঙ্গে আমি কথা বলেছিলাম। সমাজে তারা অনেকেই অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল আমার বক্তব্যের মূল কথা। বক্তব্যের সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছি। এখানে আমার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।

দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।

ট্রান্সজেন্ডার শব্দ ব্যবহার করায় মানববন্ধন

শুক্রবার ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ। জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। জানা গেছে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিরোধী ট্রান্সজেন্ডারিজমের পক্ষে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular