ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাব্রাজিলের প্রতিনিধি দল আসছে ঢাকায়, যা জানাল বাফুফে

ব্রাজিলের প্রতিনিধি দল আসছে ঢাকায়, যা জানাল বাফুফে

নিউজ ডেস্ক: আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছেন তারা। এর পাশাপাশি রোববার (২৩ আগস্ট) ঢাকায় আসছে ব্রাজিলের একটি প্রতিনিধি দল। তারা জাতীয় স্টেডিয়ামও ঘুরে দেখবেন।

ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকায় আসা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তবে কি ব্রাজিল দল বাংলাদেশেও এসে খেলতে পারে? 

ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশে কেন আসছে জানতে চাইলে বাফুফে সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ব্রাজিলের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে এটা সত্য। তারা মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে মতবিনিময় করতে আসছে। সেই সঙ্গে স্টেডিয়ামটাও পরিদর্শন করবে।।’ 

তিনি আরও বলেন, ‘তারা প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে। এরপর জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবে। বাংলাদেশের সঙ্গে কোনো খেলাধুলার বিষয়ে আপাতত আলোচনা হয়নি।’-

প্রতিনিধি দলের এই সফর প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা কয়েকজন ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবো। সব বিষয়ে আলোচনা করবো, এরপর কী সিদ্ধান্ত হয় তা জানাতে পারবো। আজ দুপুরে তারা বাফুফে ভবনে আসবেন, এরপর স্টেডিয়াম পরিদর্শনে যাবেন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular