ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদপশ্চিম আগারগাঁও বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: নতুন নেতৃত্বের অপেক্ষায় ৯০০ ভোটার

পশ্চিম আগারগাঁও বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: নতুন নেতৃত্বের অপেক্ষায় ৯০০ ভোটার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পশ্চিম আগারগাঁও কাঁচা বাজার ব্যবসায়ী কমিটির ‘মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটার পর্যন্ত ভোট চলে। এতে মোট ভোটার ৯০০ জন। 

এই নির্বাচনে মোট ৯০০ ভোটার রয়েছেন, যেখানে ১২টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে দুটি প্যানেলে ২৩ জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তবে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বাবুল-হোসাইন পরিষদে সভাপতি পদে মোঃ বাবুল মিয়া, সহ-সভাপতি মোঃ আলী আকবর, সম্পাদক হোসাইন আহাম্মেদ (লালন), যুগ্ম সম্পাদক হাজী মোঃ শাহ-আলম, এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সুমন আহমেদ, মোঃ সেলিম মিঞা, মোঃ মহি উদ্দিন (মনির), মোঃ মাহাবুব আলম, মোঃ দেলোয়ার হোসেন এবং মোঃ সুজন আহমেদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বেলায়েত-রহমত পরিষদে সভাপতি পদে কাজী বেলায়েত হোসেন, সহ সভাপতি মোঃ মোকবুল হোসেন, সম্পাদক মোঃ রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ আবুল বাশার, কোষাধ্যক্ষ মোঃ পারভেজ হোসেন রাজিব, এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে আবুল বরকত ভূঁইয়া, মোঃ হানিফ, রুহুল আমিন, এ.কে.এম. বশির আহম্মেদ মীর, মোঃ তৌফিকুল রহমান চৌধুরী, আবু হাসান এবং মোঃ মারুফ বিল্লাহ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুল আলম জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। প্রার্থীরাও নির্বাচনকে ঘিরে আশাবাদী এবং ভোটারদের সমর্থন পেতে দৃঢ়প্রত্যয়ী ছিলেন। বাজারে মোট ৯০০ দোকান রয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিলেন।

একাধিক প্রার্থী ও ভোটার জানান, পূর্ববর্তী কমিটির দুর্নীতির অভিযোগ এবং অপ্রয়োজনীয় জটিলতার কারণে এবারের নির্বাচন নতুন নেতৃত্বের প্রত্যাশা সৃষ্টি করেছে। সবাই সৎ এবং যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার পক্ষে একমত।

নির্বাচনের ফলাফল ও নতুন কমিটির নেতৃত্বে বাজারের আধুনিকীকরণ এবং ক্রেতাবান্ধব পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রার্থীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular