ঢাকা  শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরাজবাড়ীতে মেয়ের ফেসবুকের পোস্টের বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে মেয়ের ফেসবুকের পোস্টের বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা

রাজবাড়ি প্রতিবেদক: রাজবাড়ীর কালুখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিরোধের জের ধরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের লোকজন জানান, ঘটনার সূত্রপাত দুদিন আগে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

নিহতের মেয়ে রুনার ‘Ru Na’ নামের একটি আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লেখা হয়- ‘কিরে শুনলাম এলাকার কোন ফেরেশতা হুজুরিনির মেয়ে বলে কট খাইলো? সবাই চুপ কেন এখন?’

জানা গেছে, প্রতিবেশী প্রীতি নামের এক তরুণীকে ইঙ্গিত করে পোস্টটি দেওয়া হয়েছিল। ওই পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে নজরুল ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী ইমান সরদারের পরিবারের শত্রুতা ও বিরোধ সৃষ্টি হয়।

এরই জেরে শুক্রবার সকালে নজরুল ইসলাম ও তার পরিবারের ওপর চড়াও হন প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী। কথাকাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন নজরুল ইসলামকে বেধড়ক মারধর করেন এবং তার মাথায় আঘাত করেন। মাথায় মারাত্মক আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের মেয়ে রুনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীরা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। আজ তারা হঠাৎ হামলা চালিয়ে আমার বাবাকে বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত করলে বাবা ঘটনাস্থলেই মারা যান। আমি আমার বাবা হত্যার সুষ্ঠু বিচার চাই।”

সংবাদ পেয়ে কালুখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নজরুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত জানতে পেরেছি, নিহতের মেয়ে রুনা তার প্রতিবেশী প্রীতিকে নিয়ে দুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। শুক্রবার সকালে সেই বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে মারামারিতে রুনার বাবার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular