ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী

জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের কাজের প্রধান শক্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, দুস্থদের আর্থিক সহায়তা, সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছেন। সরকারি কাজে কোনো ভুল-ত্রুটি হলে তা গঠনমূলকভাবে তুলে ধরতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতে ভুল সংশোধন করে সেবার মান আরও উন্নত করতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছয় দরিয়া বিলে পোনামাছ অবমুক্ত করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ ও জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে দেশের জলাশয়গুলোতে মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular