ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সামাজিক দায়বদ্ধতা তহবিলের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সামাজিক দায়বদ্ধতা তহবিলের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:  সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) ব্যবস্থাপনা কমিটির ২৪ তম সভা  ২ ডিসেম্বর সোমবার আগারগাঁওয়ে বিটিআরসির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, এমন কিছু কার্যকর প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়কালে শেষ হবে। বড় প্রকল্প না নিয়ে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে হবে যেন প্রকল্পের সুবিধা সবাই একইভাবে পায় ।

সভায় সামাজিক দায়বদ্ধতা তহবিল এর আওতায় বাস্তবায়নাধীন এবং চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা, ২০২১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর মধ্যে টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধা বিস্তৃতকরণের লক্ষ্যে এ তহবিল ব্যবহার করা যাবে।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী সহ বিভিন্ন প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular