ঢাকা  বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে নিয়োগপত্রের দাবিতে ৫১ প্রাথমিক শিক্ষকের অনশন

জামালপুরে নিয়োগপত্রের দাবিতে ৫১ প্রাথমিক শিক্ষকের অনশন

জামালপুর প্রতিনিধি : চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় জামালপুরে ৫১ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থী অনশন শুরু করেছেন। নিয়োগপত্র পাওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

চাকরিপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামালপুর জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। তাঁদের মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তবে এখনো ৫১ জন নিয়োগপত্র পাননি।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে দাবি করেন এসব প্রার্থী। তাঁদের ভাষ্য, নিয়োগপ্রক্রিয়ার সব ধাপ শেষ করে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও চাকরিতে যোগ দিতে না পারায় তাঁরা মানসিক ও আর্থিক চাপে রয়েছেন। দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে তাঁরা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবস্থান ও অনশন শুরু করেন।

আন্দোলনরত প্রার্থীরা জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিওর অনুরোধে মঙ্গলবারের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে নিয়োগপত্র দেওয়ার আদেশ না পেলে তাঁরা আবারও অনশনে বসবেন।

প্রার্থীদের একজন বলেন, তাঁরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অন্যদের নিয়োগপত্র দেওয়া হলেও তাঁদের ৫১ জনকে এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ৮ নভেম্বর এবং শেষ হয় ২১ নভেম্বর। ২০২৬ সালের ৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ৮ ফেব্রুয়ারি। এতে জামালপুর জেলায় ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।

তবে ৫১ জনকে এখনো কেন নিয়োগপত্র দেওয়া হয়নি, সে বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular