জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—উপজেলার চরবৈতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রুবেল মিয়ার দুই বছর বয়সী ছেলে রাফী এবং শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামের লাল মিয়ার আড়াই বছর বয়সী মেয়ে জান্নাত। সম্পর্কে তারা দুজনেই সংগ্রামখালী গ্রামের আব্দুল কাদিরের নাতি ও নাতনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দুই শিশু স্বজনদের সঙ্গে সংগ্রামখালী গ্রামে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পেছনে খেলাধুলা করার একপর্যায়ে সবার অজান্তে তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দুই শিশুর এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।
নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
RELATED ARTICLES




