সৈয়দ নুরুল্লাহেল সাদেক, জামালপুর প্রতিনিধি: ময়মনসিংহে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে নগরের পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন ছিলেন। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।



