ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনিরাপদ সড়ক গড়তে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের কর্মশালা

নিরাপদ সড়ক গড়তে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের কর্মশালা

ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদে সড়ক পারাপারের বিষয়ে সচেতনতা

নাজমুল হোসেন : সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীপুরে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে ধারণা দেওয়া হয়।

কর্মশালায় আয়োজকেরা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লক্ষ্মীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পবন চাকমা, ট্রাফিক ইনস্পেক্টর কামরুল ইসলাম, রাজন মোল্লা, মো. ইসমাঈল খান সুজন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম ওসমান।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular