ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedহেমন্ত

হেমন্ত

সামুয়েল মল্লিক

ঋতুর কন্যা কামিনী এসেছে দ্বারে
নাকের ডগায় শিশিরের ফোঁটা তার
রোদমাখা মুখ পরণে কাতান শাড়ি
কৃষকের হাতে কাস্তে নতুন ধার।

কুয়াশার শাল মুড়ি দেয়া এক ভোর
সবুজ মাচান লাউ কুমড়ার সাজে
কিষাণীর হাতে ফিরনি পায়েশ বাটি
দূর বাতাসে ভাইটালী সুর বাজে।

নাইওর এসেছে জোছনাধোয়া বধূ
নারকেল পিঠা চালতা আচার ধূম
মল্লিকা ঘ্রাণে মাতাল বিভোর মন
কামরাঙা বনে নবান্নের মওসুম।

বাউলা গানে আউলা তালের রেশ
সোনালি ধানের সোনার বাংলাদেশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular