ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়স্পেন ও যুক্তরাজ্য সফরে শামা ওবায়েদ

স্পেন ও যুক্তরাজ্য সফরে শামা ওবায়েদ

নিউজ ডেস্ক: পাঁচদিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অর্থনৈতিক অংশীদারত্ব গভীর এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর ক্ষেত্রে এই সফর তাৎপর্যপূর্ণ।

দুদেশের মধ্যে বন্ধুত্ব জোরদারের জন্য বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসায়, পর্যটন, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার পথ উন্মোচনে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন প্রতিমন্ত্রী।

২৬ অক্টোবর স্পেনের সেভিয়েতে তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো-২০২৬ উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক এবং বিনিয়োগকারীদের সংযোগ তৈরি করতে এ মেলার আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্পেন সফর শেষ করে ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন প্রতিমন্ত্রী শামা। বাংলাদেশি শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্বের বিস্তার এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির উন্নয়নে সুযোগ অনুসন্ধানে এই সফরে জোর দেওয়া হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular