মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : তাবলিগ জামাত (বাংলাদেশ শুরায়ি নেজাম) এর প্রবীণ মুরব্বি, কাকরাইল মারকাজের প্রায় ৫০ বছরের মুকিম এবং দেশি তাশকিলের জিম্মাদার ডা. সাইফুদ্দিন (রহ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা সোমবার (২৬ অক্টোবর) বাদ জোহর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হাজার হাজার মুসল্লী অংশ নেন। জানাযা শেষ পারিবারিক কবরস্থানে ডা. সাইফুদ্দিন (রহ) এর লাশ দাফন করা হয়।
তিনি রোববার দিনগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি ইন্তেকাল করেন।
ডা. সাইফুদ্দিন প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে তাবলিগ জামাতের ময়মনসিংহ জেলা মারকাজের সুরা সম্মানিত সদস্য বৃন্দ সহ জেলা ও উপজেলা সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল দ্বীনি খেদমত ও কোরবানিকে কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন।



