ভেজা বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তাৎক্ষণিক আদায় জরিমানার অর্থ
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড় এলাকায় ভেজা বালু পরিবহন ও সড়কে বালু ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুটি ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভেজা বালু পরিবহনের সময় সড়কে বালু পড়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অভিযোগে দুটি ডাম্প ট্রাক আটক করা হয়। পরে মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় ট্রাক দুটিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় সড়ক পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি ও লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশ অভিযানে সহযোগিতা করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সড়কে জনদুর্ভোগ সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



