ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত, বাল্যবিবাহের হার ৫০.৯ শতাংশ

লক্ষ্মীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত, বাল্যবিবাহের হার ৫০.৯ শতাংশ

জেলায় দারিদ্র্যের হার ১৫.৬ শতাংশ, উপকূলীয় রামগতিতে সর্বোচ্চ ২৫.৯ শতাংশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা এবং জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন।

সভায় স্বাগত বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত তুলে ধরেন। এ সময় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় জানানো হয়, ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী, লক্ষ্মীপুর জেলায় ১৫ বছরের কম বয়সীদের বাল্যবিবাহের হার ৪ দশমিক ৫ শতাংশ। ১৮ বছরের কম বয়সীদের বাল্যবিবাহের হার ৫০ দশমিক ৯ শতাংশ। জেলায় বেকারত্বের হার ৩৯ শতাংশ এবং দারিদ্র্যের হার ১৫ দশমিক ৬ শতাংশ।

এ ছাড়া জেলায় সবচেয়ে বেশি দারিদ্র্যের হার উপকূলীয় রামগতি উপজেলায়, ২৫ দশমিক ৯ শতাংশ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular