ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (স্থানীয় সময়) দুপুর ১২টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।

সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২ টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। ইস্তাম্বুলে যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকেল আন্তালিয়ার উদ্দেশ্য রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular