ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি‘আমি ঠিক হলে নেতা-কর্মীরা ঠিক হবে না কেন?’

‘আমি ঠিক হলে নেতা-কর্মীরা ঠিক হবে না কেন?’

নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে জমি-নদী-খাল দখল, চাঁদাবাজি ও থানায় দালালির অভিযোগ তুললেন হুইপ নিজান

নাজমুল হোসেন : নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এসব কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘আমি ঠিক হলে আমার নেতা-কর্মীরা ঠিক হবে না কেন?’

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে হুইপ নিজান বলেন, দলের কিছু নেতা-কর্মী চর দখল, মহিষের জন্য ঘাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছেন। মুখে এসব কাজের কথা স্বীকার না করলেও বাস্তবে অনেকেই এমন কর্মকাণ্ড করছেন। এখন সিদ্ধান্ত নিতে হবে, এসব কাজ করা হবে কি না।

নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের কিছু নেতা-কর্মী নিজেদের লোকজনের কাছ থেকেও ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘আমি ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করি। নিজান ঘুষ খায়—এমন কথা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ বলেছে? যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ না থাকে, তাহলে আমার নেতা-কর্মীরা কেন এসব অনিয়ম করবে?’

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু নেতা-কর্মীদের একটি অংশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কেন আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব, কেন রাগ করব, কেন দল থেকে বহিষ্কার করব? আমি দল থেকে বহিষ্কার করেও কাউকে থামাতে পারিনি। এখন কি তাদের জেলে দেব?’

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গও তুলে ধরেন হুইপ। তিনি বলেন, তাঁর মুক্তির দাবিতে নেতা-কর্মীরা স্লোগান দিয়েছেন। তবে শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়েই তিনি মুক্তি পেয়েছেন বলে মন্তব্য করেন নিজান। এ সময় খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মানের বিষয়টিও তুলে ধরেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়েও নেতা-কর্মীদের সতর্ক করেন হুইপ। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে হবে না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা, পরিচিতি এবং নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে। মানুষ তাঁকে নেতা হিসেবে মেনে নেয় কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ ও পদ-পদবির আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। একই সঙ্গে জনগণের সমর্থন ও মানুষের আস্থা অর্জন করতে হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular