ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিজানুয়ারির শুরুতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ছে সরকার: অর্থমন্ত্রী

জানুয়ারির শুরুতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ছে সরকার: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক: আগামী জানুয়ারির শুরু থেকে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দেশে বাস্তবায়নাধীন বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কড়া নজরদারির কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আন্তর্জাতিক ঋণ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল ও উন্নয়ন কর্তৃপক্ষসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চলমান প্রকল্পগুলো যেন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়, সে জন্য তাগিদ দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে যারা ব্যর্থ হবেন, তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

তিনি আরও বলেন, বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান পরিশোধের চাপ, সুদ ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular