ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধলক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, অগ্রিম তারিখের লেবেল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত অভিযানে খাদ্যপণ্যের উৎপাদন ও সংরক্ষণে অনিয়ম পাওয়া যায়। পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়া, মেয়াদের আগাম তারিখ উল্লেখ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২ ধারার (খ) উপধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু মধু চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উত্তর তেমুহনী এলাকার মধুবন বেকারি অ্যান্ড সুইটসে অভিযান পরিচালনা করা হয়। পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়া, আগাম তারিখ উল্লেখ এবং অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular