ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিএকনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক : দেশের ৪৮টি জেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করবে সরকার। এজন্য ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বাস্তবায়ন করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে। এর আওতায় মোট ৪৯ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২৫৬টি সেতু নির্মাণ করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular