ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিআন্তর্জাতিক এলিভেটর এক্সপোতে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরছে ইউনিকর্ন গ্রুপ

আন্তর্জাতিক এলিভেটর এক্সপোতে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরছে ইউনিকর্ন গ্রুপ

ঢাকা নিউজ ডেস্ক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে দ্বিতীয় BEELIA আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে নিজেদের বিভিন্ন ব্র্যান্ড ও আধুনিক এলিভেটর সলিউশন নিয়ে অংশ নিয়েছে ইউনিকর্ন গ্রুপ। দেশি-বিদেশি ক্রেতা, সরবরাহকারী ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পণ্য, প্রযুক্তি এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

প্রদর্শনী উপলক্ষে ইউনিকর্ন গ্রুপের নিজস্ব ব্র্যান্ড MASRAH ও MRF-এর স্পট বুকিংয়ে দেওয়া হচ্ছে ১৫ শতাংশ মূল্যছাড়। পাশাপাশি একাধিক ইউনিটের অর্ডারের ক্ষেত্রে চীনে অবস্থিত সংশ্লিষ্ট উৎপাদন কারখানা সরেজমিনে পরিদর্শনের জন্য ক্রেতাদের বিনা খরচে চীন ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, প্রদর্শনীর উদ্বোধনী দিনে ইউনিকর্ন গ্রুপের স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এ সময় তাঁকে স্বাগত জানান গ্রুপের চেয়ারম্যান মো. মাসরুর রহমান পিয়াল, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ রাজ, উপব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব ফাহিমসহ প্রতিষ্ঠানের পরিচালকরা।

দেশি-বিদেশি অতিথি, সম্ভাব্য ক্রেতা, সরবরাহকারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ইউনিকর্ন গ্রুপের স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা নিউজ/এস

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular