ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতগ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক: মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে। অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

এর আগে তিনি নান্দাইল উপজেলার বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও দলীয় কার্যক্রম আরো সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।

এদিকে গতকাল প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও বাজারে বসার স্থান তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular