ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধশীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

নিউজ ডেস্ক: দেশ ছেড়ে বিদেশে যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে সেখানেই তাকে আটক করা হয়।

সূত্র জানায়, তার পাসপোর্ট নম্বর সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিএমপি ডিবি) হস্তান্তর করা হয়েছে।

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি দেওয়া হয় নব্বইয়ের দশকের আলোচিত এ শীর্ষ সন্ত্রাসীকে।

 

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular