ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে এনসিপির প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে এনসিপির প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সদস্যরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির নেতারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুপুর ১টায় এনসিপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এর আগে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular