ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক

বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক

নিউজ ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শেষ হয়েছে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট। এই আসরে বাংলাদেশ ১০টি পদক জয় করেছে। এর মধ্যে রয়েছে ২টি রৌপ্য ও ৮টি তাম্রসহ মোট ১০টি পদক।

গতকাল শেষ দিনে নারীদের লং জাম্পে ৬.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে রৌপ্য পদক জেতেন স্বপ্না খাতুন। এছাড়া নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৭৩ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন সুমাইয়া দেওয়ান, নারীদের শটপুটে ১২.৬৪ মিটার দূরত্বে ব্রোঞ্জ পদক পান জাকিয়া সুলতানা এবং পুরুষদের জ্যাভলিন থ্রোতে ৬৪.৭৫ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পদক পান হাসিব খান।

রিলে ইভেন্টগুলোতেও পদক পেয়েছে বাংলাদেশ। পুরুষ ও নারী ৪ গুণতিক ১০০ মিটার রিলে এবং পুরুষ ৪ গুণতিক ৪০০ মিটার রিলেকে ব্রোঞ্জ পায় বাংলাদেশ।

প্রতিযোগিতার প্রথম দিনে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তাম্র পদক জিতে বাংলাদেশের পদক যাত্রা শুরু করেন সুমাইয়া দেওয়ান। দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে ১৩.২২ মিটার লাফিয়ে রৌপ্য পদক জেতেন স্বপ্না খাতুন। ২৫ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular