গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন মেধাবৃত্তি – ২০২৪, বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার শাঁখচূড়ায় মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের হলরুমে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক, কলামিস্ট ফাইজুস সালেহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গফরগাঁও সরকারি কলেজের প্রিন্সিপাল কাজী ফারুক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও লেখক ডঃ আহমেদ মনিরুস সালেহীন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কান্দিপাড়া কলেজের প্রিন্সিপাল শফিকুল কাদির, খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান, নাসির উদ্দীন মাষ্টার শহিদুল্লাহ প্রমুখ।
ফয়সাল আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়।



