ঢাকা  বৃহস্পতিবার, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedBOMAর চতুর্দশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

BOMAর চতুর্দশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক: ”অবাধ গণমাধ্যমের দাবি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)-এর ১৫ বছরে পদার্পণ ও ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

দেশের অনলাইন গণমাধ্যম উদ্যোক্তা ও পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA) সফলতার সাথে ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে।

গতকাল ২১ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরের ৪২-৪৩ সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ট্রেজার আইল্যান্ডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।

সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব লতিফুল বারি হামিম।

হামিম তার বক্তব্যে বাংলাদেশের ডিজিটাল গণমাধ্যমের অগ্রগতিতে বোমার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “বর্তমান বিশ্ব বাস্তবতায় ডিজিটাল মিডিয়াই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। এই মাধ্যমের বিকাশে বিগত এক যুগ ধরে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়।” তিনি সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

সভাপতির বক্তব্যে জনাব শরিফুল ইসলাম খান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন।

তিনি অভিযোগ করে বলেন, “গত সরকারের আমলে অনলাইন গণমাধ্যমকে অনুমোদন ও নিবন্ধন দেওয়ার নামে এক চরম তামাশা করা হয়েছে। তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আইনের তোয়াক্কা না করে, স্রেফ দলীয় পদ-পদবি ও রাজনৈতিক পরিচয় দেখে নিজের টেবিলে বসে খেয়াল-খুশিমতো অনলাইন মিডিয়ার নিবন্ধন দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই। সেই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে যুগোপযোগী অনলাইন গণমাধ্যম নীতিমালা সংস্কারের জোর দাবি জানাচ্ছি।”

অনুষ্ঠানে বোমার নির্বাহী সভাপতি ডক্টর রেজাউল করিম চৌধুরী তাঁর বক্তব্যে আগত সকল সদস্য ও অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের দীর্ঘ ১৪ বছরের গৌরবময় পথচলার এই মাইলফলক উদযাপন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই বিশেষ মাহেন্দ্রক্ষণে আপনাদের আন্তরিক সান্নিধ্য ও জোরালো উপস্থিতি আগামী দিনে আমাদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান রতন, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, আরিফুল ইসলাম, মিয়া শাজাহান, মোহাম্মদ শামীম, সার্জেন্ট সাইদুর রহমান, মোঃ নিয়াজ, মাহফুজা আক্তার, রফিকুল হুদা, রাশেদ বাবু, আপেল মাহমুদ ও আসমা রহমানসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় অনলাইন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা কেক কাটা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular