নিউজ ডেস্ক: ‘অভিবাসন অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস ক্যাফে’ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই মতবিনিময় হয়।
সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস ক্যাফের’ এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক মোর্শেদ বিলাল খান। অভিবাসন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে অভিবাসী কর্মীদের জটিলতা নিরসন ও ন্যায়বিচার নিশ্চিতে সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরেন তিনি।




