ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডআজ সীমিতভাবে খুলছে মাইলস্টোন

আজ সীমিতভাবে খুলছে মাইলস্টোন

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় সমকালকে এ তথ্য জানান কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য কলেজে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। বিমানবাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পও চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular