মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় ফাঁস লাগিয়ে আজিমুল ইসলাম(২৫) নামের এক
যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজিমুল ইসলাম(২৫) উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোর (দলুয়া) গ্রামের মোঃ সাবেদ আলীর পুত্র।
স্থানীয় লোকজন জানান, আজিমুল পেশায় একজন দিনমজুর। তিনি স্ত্রী সন্তান সহ দলুয়া বটতলী বাজারের জব্বার মার্কেটের একটি দোকান ঘর ভাড়া নিয়ে বসবাস করেন।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত প্রায় সাড়ে ১১ টার দিকে আজিমুল তার স্ত্রীর সাথে পারবারিক বিষয় নিয়ে ঝগড়া করে দোকান ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার ( ১৮ জুলাই) সকাল বেলা দলুয়া নাগর আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের শ্রেণি কক্ষের ভিতর প্লস্টিকের রশি দিয়ে বাঁশের সরে ফাঁসিতে ঝুলতে দেখে স্থানীয় লোকজন চিল্লাহল্লা করে ।
পরে ঘটনাটি থানায় জানানো হলে, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহেদুলইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ পঞ্চগড় মর্গে প্রেরন করেন।এব্যাপারে আটোয়ারী
থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।মামলা নং ১৬/২৫, তারিখ: ১৮/০৭/২০২৫।



