ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন

আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে “শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সর্বজনীন” প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫।

বৃহস্পতিবার ( ২৯ মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ও উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. মোঃ হুমায়ুন কবীর প্রতিপাদ্য বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন এবং প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

পুষ্টিহীনতা সমাজের একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। আরো বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা. মাহফুজ রহমান, মেডিকেল অফিসার ডা. সবিতা সাহা, এমওএমসিএইচ ও ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ গোলাম তারেক রাফসান জানি প্রমুখ।

উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব বলেন, জাতির ভবিষ্যত গড়তে পুষ্টির গুরুত্ব অপরিসীম। শিশু ,কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও দুগ্ধদানকারী নারীদের পুষ্টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এবারে ২৮ মে থেকে ০৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমুহ হলো :- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন, খাবারে চিনি ও লবনের মাত্রা সীমিত রাখুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমান আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।

উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন,পুষ্টিহীনতা সমাজের একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় সকল পেশাজীবি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular