ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিআবার জুড়ী বটুলি শুল্ক স্টেশন দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু

আবার জুড়ী বটুলি শুল্ক স্টেশন দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু

মৌলভীবাজার প্রতিনিধি:   মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি শুল্ক স্টেশন দিয়ে ১৮ দিন পর আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে ভারতে স্থানীয় ইসকন সংগঠনের বিক্ষোভের জেরে গত ২৭ ও ২৮ নভেম্বর থেকে বটুলিসহ পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে দুটি শুল্ক স্টেশনের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত অব্যাহত আছে।

সম্প্রতি বাংলাদেশ থেকে সাতটি ট্রাকে বোর্ড রপ্তানি এবং দুই টন সাতকরা আমদানি করার মাধ্যমে স্টেশনটির কার্যক্রম সচল করা হয়। তবে সোমবার বিজয় দিবসে কার্যক্রম বন্ধ আছে। গতকাল শামিম আহমদ ও নাজমুল হাসান রিজন নামের দুই ব্যবসায়ী তুলা ও হার্ডবোর্ড পণ্য রপ্তানী করতে সক্ষম হন। ভারত থেকে সাতকরা পণ্য আমদানি হয়।

মেসার্স আবুল কালামের মালিক শামিম আহমদ বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সাথে আলাপ-আলোচনা করে আমদানি-রপ্তানী চালু করা গেছে। যদিও দেশের অন্যান্য সীমান্তে এটি চালু করা যায়নি। আশাকরি আমাদের সীমান্তে সমস্যা হবে না। তারপরও কিছু ঝুঁকি থেকে যায়।

বটুলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা পীযূষ বিশ্বাস বলেন, ১৪ ডিসেম্বর সীমান্তের ওপারের (ভারতের) রাঘনা বাজার শুল্ক স্টেশনের কর্মকর্তারা আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো বাধা নেই বলে সংকেত দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular