ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ একজন আটক

আশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ একজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ আসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সে চর চারতলা গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার ১৬ জুলাই ভোর রাতে উপজেলার চর চারতলা গ্রামের আলাল শাহ মাজারের পাশ থেকে তাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আসাদ মিয়ার বাড়ির মাটির নিচে পুতে রাখা অবস্থায় বিদেশী রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহীনি।

যৌথবাহীনির সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহীনির একটি দল ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলার আসামি ও সরাইল-আশুগঞ্জ আসনের ওয়ামীলীগের সংসদ সদস্য মইন উদ্দিন মঈনের সহযোগী সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় টের পেয়ে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। পরে যৌথবাহীনি সাদ্দামের বড় ভাই আসাদ মিয়াকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাড়ির আঙ্গিনার মাটি খুড়ে আমেরিকার প্রস্তুতকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, যৌথবাহীনির অভিযানে অস্ত্রসহ আসাদ মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular