ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানের দাবি: ১৫ দিনের যুদ্ধে নিহত দুই শতাধিক মার্কিন সেনা

ইরানের দাবি: ১৫ দিনের যুদ্ধে নিহত দুই শতাধিক মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের সঙ্গে সাম্প্রতিক ১৫ দিনব্যাপী সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিয়ে নতুন দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বাহিনীটির দাবি, সংঘাতে দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রকৃত হতাহতের তথ্য গোপন এবং পেন্টাগনের প্রকাশিত পরিসংখ্যানকে বিভ্রান্তিকর বলে অভিযোগ করেছে তারা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানান, ‘অপারেশন ভিক্টরি – ২’-এর আওতায় চালানো ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যে পরিমাণ প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, তা ঢাকতে মার্কিন প্রশাসন তথ্যের সেন্সরশিপ চালাচ্ছে।

মোহেবি দাবি করেন, “সংঘাতে অন্তত ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং নিহতের চেয়ে আহতের সংখ্যা আরও অনেক গুণ বেশি। প্রকৃত ক্ষয়ক্ষতির রূপ উন্মোচনে যুক্তরাষ্ট্র যদি সত্যি সাহস দেখায়, তবে যেসকল মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের সরেজমিনে পরিদর্শনের অনুমতি দেওয়া হোক।’’

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দাবি করা হতাহতের এই বিপুল সংখ্যা এবং সামরিক সরঞ্জাম ধ্বংসের খবরের সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular