ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদউত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় খাদ্য ও ভূমি উপদেষ্টার শোক প্রকাশ

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় খাদ্য ও ভূমি উপদেষ্টার শোক প্রকাশ

নিউজ ডেস্ক: উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় খাদ্য ও ভূমি উপদেষ্টার শোক প্রকাশ, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ  ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়  খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

উপদেষ্টা আজ এক শোকবার্তায় বেদনাদায়ক  এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপদেষ্টা  বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য  এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। উপদেষ্টা  আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular