নিউজ ডেস্ক : আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩ তম জাতীয় সম্মেলন। ০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করবেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন-এর ঘনিষ্ঠ সহচর, প্রবীণ কৃষক নেতা লীনা চক্রবর্তী।
০৬, ০৭ ও ০৮ ফেব্রুয়ারি-২০২৫; বৃহস্পতি, শুক্র ও শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া উদীচীর এবারের জাতীয় সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে”।



