ঢাকা  শনিবার, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষএ, বি ও সি-শ্রেণির সরকারি বাসা বরাদ্দে কোটা সমন্বয়ের সুপারিশ

এ, বি ও সি-শ্রেণির সরকারি বাসা বরাদ্দে কোটা সমন্বয়ের সুপারিশ

নিউজ ডেস্ক: এ, বি ও সি-শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দে নতুন নীতি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারি আবাসন পরিদপ্তর এসব শ্রেণির বাসা সরাসরি বরাদ্দ না দিয়ে সংশ্লিষ্ট কোটা সমন্বয়ের মাধ্যমে বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর গত ১ সেপ্টেম্বর এ বিষয়ে একটি পত্র জারি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর রুল-৬ অনুযায়ী এ, বি ও সি-শ্রেণির সরকারি বাসা বরাদ্দের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ওপর ন্যস্ত রয়েছে। তবে তিন মাসের বেশি সময় ধরে খালি থাকা বাসাগুলো সরকারি রাজস্ব আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অগ্রাধিকারভুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটির গত ৩০ জুনের সভায় এ, বি ও সি-শ্রেণির বাসা বরাদ্দের বিষয়ে নতুন সুপারিশ করা হয়।

কমিটির সুপারিশ অনুযায়ী, বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর রুল-৬ অনুসারে এ, বি ও সি-শ্রেণির সরকারি বাসা বা বাড়ি সরকারি আবাসন পরিদপ্তর থেকে সরাসরি বরাদ্দ না দিয়ে যথাযথভাবে কোটা সমন্বয়ের ব্যবস্থা নেওয়া হবে।

এর ফলে দীর্ঘদিন খালি থাকা এসব শ্রেণির সরকারি বাসা সরাসরি আবাসন পরিদপ্তরের মাধ্যমে বরাদ্দ দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট কোটা ও বিধিবিধান অনুসরণ করে উপযুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চালু হবে বলে জানা গেছে।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র- বাসস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular