ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিএক লাফে কেজিতে ২৭ টাকা বাড়ল পেঁয়াজের দাম

এক লাফে কেজিতে ২৭ টাকা বাড়ল পেঁয়াজের দাম

দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে উপজেলার হাটবাজারে পেঁয়াজের দামে বেড়ে কেজিতে ২৫ থেকে ২৭ টাকা। প্রকার ভেদে ২৩ থেকে ২৫ টাকা কেজির দরের পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজিতে। হঠাৎ করে পেয়াঁজের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ফুলবাড়ী পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে বাজারে যে পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হয়েছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে।

পৌর বাজারে পেঁয়াজ কিনতে আসা রিকশা চালক আফজাল হোসেন বলেন, কয়দিন আগেও ভালো মানের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে পাওয়া গেলেও এখন সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫২ টাকা কেজিতে। এভাবে দাম বাড়লে কেমন করে চলবো আমরা খেটে খাওয়া মানুষগুলো।

আরেক ক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, রমজান মাসে পেঁয়াজের চাপ থাকলেও সে সময় দাম বাড়েনি। কিন্তু এখন কি এমন চাপ বাড়লো যে, হঠাৎ করে কেজিতে ২৫ থেকে ২৭ টাকা বেড়ে গেলো।

এসব আসলে ব্যবসায়ীদের কারসাজি। প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে ব্যবসায়ীরা কারসাজি করতে ভয় পাবে।
পৌর বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের মোকাম পাবনা, ফরিদপুর, রাজশাহী, তাহেরপুর ও নাটোরে পেঁয়াজের উৎপাদনসহ মোকামে পেঁয়াজের আমদানি পর্যাপ্ত রয়েছে। কিন্তু এলাকার পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজের মজুদ শুরু করায় হঠাৎ করে পেঁয়াজের দাম পাইকারী ও খুচরা বাজারে বেড়ে গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular