ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতএনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে, তা তথ্যের ধরন অনুযায়ী ভিন্ন। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত থাকলে আবেদন প্রক্রিয়া সহজ হয়।

নাম সংশোধনে যেসব কাগজ লাগবে:

নামের বানান বা আংশিক সংশোধনের ক্ষেত্রে সাধারণত নিচের নথিগুলো প্রয়োজন হতে পারে—

এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (যা প্রযোজ্য)

অনলাইন জন্ম নিবন্ধন সনদ

পাসপোর্ট (থাকলে)

ড্রাইভিং লাইসেন্স (থাকলে)

সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (থাকলে)

কাবিননামা বা বিবাহ সনদ

স্বামী বা স্ত্রীর এনআইডি

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামাও প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্ত করতে পারে।

বাবা-মায়ের নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র:

বাবা বা মায়ের নামের বানান, পদবি বা সম্পূর্ণ নাম পরিবর্তনের জন্য লাগতে পারে—

শিক্ষাগত সনদ

অনলাইন জন্ম নিবন্ধন

বাবা-মায়ের এনআইডি

ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাসনদ

পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (থাকলে)

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।
 

জন্মতারিখ সংশোধনে যা লাগবে

জন্মতারিখ পরিবর্তনের জন্য প্রয়োজন হতে পারে—

  • এসএসসি/জেএসসি/পিএসসি সনদ
  • অনলাইন জন্ম নিবন্ধন
  • ভাই-বোনদের এনআইডি
  • ওয়ারিশ সনদ
  • কাবিননামা
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • সিভিল সার্জনের বয়স নির্ধারণ প্রতিবেদন
  • সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র
  • অবসরপ্রাপ্তদের পেনশন বই
  • মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ

স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধন

  • ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজন হতে পারে—
  • অনলাইন জন্ম নিবন্ধন
  • বিদ্যুৎ বিল
  • চৌকিদারি ট্যাক্স বা পৌর করের রশিদ
  • ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular