ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাএশিয়ান আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

ক্রীড়া ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি টুর্নামেন্টে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফুটবলে হতাশার পরদিনই আর্চারিতে এ সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে স্বস্তি ফিরিয়েছে।

ফাইনালে বাংলাদেশের তিন আর্চার- হিমু বাছাড়, রাকিব নেওয়াজ এবং ঐশ্বর্য রহমান চমৎকার পারফরম্যান্স দেখান। তারা মোট ২৩১ পয়েন্ট সংগ্রহ করেন, যেখানে ভিয়েতনামের স্কোর ছিল ২২৫। ৬ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টে বড় প্রত্যাশা নিয়ে অংশ নিলেও একক ও মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। তবে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ধারাবাহিক পারফরম্যান্সে ফাইনালে উঠে শেষ পর্যন্ত সোনালি হাসি হাসে দল।

বাংলাদেশের আর্চারির সাফল্যের ইতিহাস মূলত রিকার্ভ বিভাগে। গত বছর একই আসরে আব্দুর রহমান আলিফ রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছিলেন। এবার কম্পাউন্ড বিভাগেও সাফল্য আসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular