নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলে বারী (২৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার মসুয়া ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফজলে বারী (২৫) উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের আব্দুল্লাহ হিল বাকি ফরিদের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার শিমুলকান্দি গ্রামের রুমা আক্তার নামের এক নারীর একটি ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন ফজলে বারী (২৫)। এসময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষযটি নিশ্চিত করে জানান, এই বিষয়ে থানায় একটি অপমৃত্য (ইউডি) মামলা হয়েছে।



