ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনকিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিনোদন ডেস্ক : ৯২ বছর বয়সে মারা গেলেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। আজ রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোক বার্তায় তিনি বলেন, ‘উপ-ভারতবর্ষে সংগীতের অন্যতম “আইকনিক বহুমুখী সঙ্গীত শিল্পী” ৯২ বছর বয়সে গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে।’

তিনি আরও বলেন, ‘আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান রেকর্ড করেছেন- শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার সংগীতে অসাধারণ মানিয়ে নেয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার রেখে যাওয়া কালজয়ী গানের মধ্যে তিনি বেঁচে থাকবেন তিনি স্বর্গে শান্তিতে থাকুন।’

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন।

এছাড়া তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular