নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) এস এম মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপ- পরিচালক মো. রফিকুল ইসলাম শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের আহবায়ক মো. ইকরাম হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রতীকী ম্যারাথনটি কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল মোড় থেকে শুরু হয়ে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। প্রতীকী ম্যারাথনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ
করেন।
পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতীকী ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।



