ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুলিয়ারচরে কৃষকের লাশ উদ্ধার

কুলিয়ারচরে কৃষকের লাশ উদ্ধার

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মো. আসমত আলী (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড় বাজারের পাশে কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. আসমত আলী (৬৫) উপজেলার পূর্ব গোবরিয়া এলাকার ফালু মাস্টারের বাড়ির মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মো. আসমত আলী (৬৫) বাড়িতে থাকেন এবং কৃষি কাজ করেন। তবে তার পরিবারের লোকজন ঢাকায় থাকেন। গত রোববার (১৩ জুলাই) থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সোমবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী কাজীর মোড় বাজারের পাশে কৃষি জমিতে তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে এই খবর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular