আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে অংশ নিতে বাংলাদেশসহ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং ৩০টিরও বেশি রাষ্ট্রের কর্মকর্তারা যোগ দেবেন।
কয়েক দিনব্যাপী এই চিরবিদায় অনুষ্ঠান ঘিরে ইরানজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার ডন নিউজ, প্রেস টিভি ও তাসনিম নিউজসহ একাধিক ইরানি সংবাদসংস্থা এ কথা জানিয়েছে।
তিনি আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির আকাশসীমার ওপর নিরবচ্ছিন্ন নজরদারি রাখছে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী এবং আলি খামেনির চিরবিদায় অনুষ্ঠান আয়োজন কমিটির সম্পাদক আলি আকবর পুরজামশিদিয়ান জানান, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া এবং কিউবাসহ ইতোমধ্যে ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাতে আবেদন করেছে। এ ছাড়া বিশ্বজুড়ে বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
তিনি বলেন, ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রয়াত নেতার বিদায়, জানাজা এবং দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন।




