ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধখিলগাঁওয়ে দোকানে চাঁদাবাজি ও হুমকি, গ্রেফতার ১

খিলগাঁওয়ে দোকানে চাঁদাবাজি ও হুমকি, গ্রেফতার ১

নিউজ ডেস্ক:  খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় একটি দোকানে চাঁদাবাজির ঘটনায় ইসমাঈল (৩৬) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে গ্রেফতারকৃত ইসমাইলসহ চারজন ও অজ্ঞাত ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী মেরাদিয়া এলাকায় বাদী ইয়াসিনের দোকানে এসে এক লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ইয়াসিনকে চড়-থাপ্পড় দেয় ও প্রাণনাশের হুমকি দেয়।

পরে গত ৫ অক্টোবর রাতে তারা আবারও বাদী ইয়াসিনের দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ব্যবসা পরিচালনা করতে দেবে না মর্মে হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ৬ অক্টোবর ইয়াসিন খিলগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

গ্রেফতারকৃত ইসমাইলকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular